৭ই মার্চ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীসহ জেলা আ`লীগের শ্রদ্ধা
প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০২:০৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার ( ৭ মার্চ ) সকাল দশটায় নগরীর দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সহ-সভাপতি আবুল কাদির, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক এম এ রাসেল, বন ও পরিবেশ সম্পাদক রানু খন্দকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ শিরীন বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন আহমেদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ কর্মকর্তাবৃন্দ ।


