Logo
Logo
×

রাজনীতি

ঐতিহাসিক ৭ই মার্চ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আ`লীগের শ্রদ্ধা

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০১:৫৫ পিএম

ঐতিহাসিক ৭ই মার্চ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আ`লীগের শ্রদ্ধা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

শনিবার ( ৭ মার্চ ) সকাল সাড়ে নয়টায় নগরীর দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান  আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জিএম আরাফাত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সোহেল, কার্যকরী সদস্য মনিরুজ্জামান মনির, যুবলীগ নেতা বিমল কুমার দত্ত প্রমুখ ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন