Logo
Logo
×

রাজনীতি

সাংসদ শামীম ওসমানকে যুবলীগ ও ছাত্রলীগের শুভেচ্ছা

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ১০:৪৫ পিএম

সাংসদ শামীম ওসমানকে যুবলীগ ও ছাত্রলীগের শুভেচ্ছা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সংসদ একেএম শামীম ওসমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ( ৫ মার্চ ) বিকেলে ফতুল্লাস্থ বিসিক শিল্পনগরী - শিল্পপার্ক - পঞ্চপটি সংযোগ সড়কের উদ্বোধন অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানান তারা ।


বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ শামীম ওসমান ।


আরোও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী,  বিকেএমই এর সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ নিটিং এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজমুল আলম সজল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ব্যবসায়ী অশোক সরকার,ফতুল্লা থানা যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলাম রানা, মহানগর ছাত্রলীগের পরিবেশ সম্পাদক শাহ্ নেওয়াজ অপু, ফতুল্লা থানা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন  ও গামেন্ট মালিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ সময় জননেতা এ কে এম শামীম ওসমান কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের পরিবেশ সম্পাদক শাহ্ নেওয়াজ অপু, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলাম রানা, আরাফাত আহাম্মেদ কমল,মোঃ বিল্লাল হোসেন, বিশ্বজিৎ মন্ডল শুভ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন