Logo
Logo
×

রাজনীতি

এমপি বাবুর সাথে জসীম উদ্দিন চৌধুরী’র সৌজন্য সাক্ষাৎ

Icon

প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ১০:২৬ পিএম

এমপি বাবুর সাথে জসীম উদ্দিন চৌধুরী’র সৌজন্য সাক্ষাৎ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের টানা ৩ বারের সাংসদ ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুকে ফুল দিয়ে শুভেচ্ছা জাননোর পাশাপাশি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ একাংশের সভাপতি, জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত রেজিঃ নং বি-১৭৭৬ জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কমিটির সভাপতি জসীম উদ্দিন আহমেদ চৌধুরী। 


আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে এমপি বাবুর বাসভবনের সম্মুখে সোমবার বিকেলে একটি অনুষ্ঠানে এ  সৌজন্য সাক্ষাৎ হয়। 
এসময় নজরুল ইসলাম বাবুকে জসীম উদ্দিন আহমেদ চৌধুরী তার রাজনৈতিক কর্মকান্ড ও কর্মসূচির বিষয়ে অবহিত করার পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 


সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ একাংশের কার্যকরী সভাপতি এডভোকেট আব্দুল লতিফ, সিদ্ধিরগঞ্জ থানা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো.শমসের, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ একাংশের যুগ্ম সম্পাদক রবিন খাঁন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় আহম্মেদ চৌধুরী ও দপ্তর সম্পাদক রিপন মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন