Logo
Logo
×

রাজনীতি

নিত্যপণ্যের মূল্য বাড়লেও, জনগণের জীবনের মূল্য নেই : এটিএম কামাল

Icon

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৭:১৭ পিএম

নিত্যপণ্যের মূল্য বাড়লেও, জনগণের জীবনের মূল্য নেই : এটিএম কামাল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, বর্তমান বাংলাদেশে নিত্যপণ্যসহ সবকিছুরই মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একমাত্র মানুষেরই কোন মূল্য নেই। মূল্যহীন হয়ে পড়েছে সাধারণ জনগণের জীবন। দেশে জীবনের নিরাপত্তা নেই, সুশাসন নেই, আইনের শাসন নেই, মানুষের কোন গণতান্ত্রিক অধিকার নেই। দিন দিন অসহনীয়ভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। 


সোমবার (২ মার্চ) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা আদালতের বাইরে মহানগর বিএনপির মানববন্ধনে তিনি এসব কথা বলেন।


এটিএম কামাল বলেন, জনগণের উপর চাপিয়ে দেয়া এ মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে। মানুষ আর এক মুহূর্তও এ সরকারকে ক্ষমতার মসনদে দেখতে চায়না। অবিলম্বে গ্যাস বিদ্যুৎ ও পানির মূল্য কমানোর দাবি জানাই।


মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, সহআইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তরিকুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, দপ্তর সম্পাদক ইসমাঈল মাস্টার, গণশিক্ষা বিষয়ক সম্পাক বরকত উল্লাহ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমেদ, সহ যুব বিষয়ক সম্পাদক নাজমুল হক রানা, সহ প্রচার সম্পাদক মাকিদ মুস্তাকিম শিপলু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন