যুগের চিন্তা রিপোর্ট : ব্যর্থতা আর নিষ্ক্রিয়তার জন্য বিলুপ্ত করা হয়েছে জেলা বিএনপির কমিটি। চলছে আসছে কমিটি নিয়ে জল্পনা কল্পনা। যোগ্য আর নেতৃত্ব দেয়ার গুন সম্পন্ন নেতাদের সমন্বয়ে হবে এবারের জেলা বিএনপির কমিটি এমন প্রত্যাশা কর্মীদের। শুধু কথায় নয়, কাজেও নেতাকর্মীদের পাশে রাখবেন এমন নেতা চায় তৃণমূল। কমিটির প্রাণ হবে সভাপতি, যারা কেন্দ্রের নির্দেশ তো পালন করবেই, নিজেরা যোগ্য ও দায়িত্বপূর্ণ ভূমিকা রেখে সংগঠনকে করবে প্রাণবন্ত এমন আশা বিএনপির কর্মীদের।
বিলুপ্ত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন মাশুকুল ইসলাম রাজীব। তবে আসছে কমিটিতেও নেতাকর্মীরা চায় তার প্রমোশন হোক। কেমন জেলা বিএনপির কমিটি চান এমন প্রশ্নে রাজীব জানান, যারা চ্যালেঞ্জ নেয়ার সক্ষমতা রাখে, দৃষ্টান্ত স্থাপনের মানসিকতা রাখে, যারা নিজের কাজের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করে এধরণের কমিটি চাই। গতানুগতিক ধারার যেমনটি গত একযুগের কমিটি, জবাবদিহিতাবিহীন রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার রীতি এটা থেকে এই কমিটির মাধ্যমে পরিত্রাণ পেতে চাই। চ্যালেঞ্জ নেয়ার মানসিকতা, জবাবদিহিতা, দুর্বিসহ রাজনৈতিক অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে পারবে এমন একটি কমিটি আমি প্রত্যাশা করি।
কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক ও সাবেক জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন জানান, ‘শক্তিশালী একটা জেলা বিএনপির কমিটি হোক এটিই চাই। যার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন যেন আরো বেগবান হয়, কেন্দ্রীয় কর্মসূচির সবগুলো যারা পালন করতে পারবে এবং রাজপথে থাকে, যারা ত্যাগী তাদেরকে নিয়ে যাতে জেলা বিএনপির কমিটিটি করা হয় এটাই প্রত্যাশা করি।’
নারায়ণগঞ্জ ঢাকা জেলার পার্শ্ববর্তী একটি জেলা, আর তাই ভালো কমিটি দেয়ার কোন বিকল্প নেই বলে জানান জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা শক্তিশালী একটি জেলা বিএনপি চাই। পুরানো ও নতুনদের সমন্বয়ে কমিটি করলে ভালো হবে। মাঠ পর্যায়ের নেতারা ঠিক আছে, কিন্তু গুরুত্বপূর্ণ নেতা বাঁছাই কঠিন।’
মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘আমার প্রত্যাশা তৃণমূল নেতাকর্মী যারা বিগতদিনে আন্দোলন সংগ্রামে সংক্রিয় ছিল, নির্যাতিত হয়েছে তাদেরকে মূল্যায়নের মাধ্যমে যাদে একটি কমিটি দেয়া হয়। খন্দকার, চৌধুরী, সৈয়দ হিসেবে যারা পদপদবী নেয় কিন্তু মাঠে নামেনা এমন ব্যক্তি নয়, হতে পারে গার্মেন্টকর্মী, রাজনৈতিক ইচ্ছা আছে, দলের প্রতি টান আছে, কাজ করতে চায় এমন লোক চাই। গ্রুপিং করে ওরস্যালাইন কমিটি চাইনা। বক্তৃতা দিয়ে চলে যাবেনা, জনবল আছে, তার ডাকে নেতাকর্মী আসে এমন লোক চাই।’
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা বলেন, ‘নবীন ও প্রবীণদের সমন্বয়ে যদি কমিটিটি হয়, আর যদি সেটি হয় কর্মীবান্ধব কমিটি তবে সেটিই হবে উৎকৃষ্ট জেলা বিএনপির কমিটি।’
বুড়ো মানুষ দিয়ে আন্দোলন সংগ্রাম হবেনা, তাই তরুণ নেতৃত্ব চান এমনটি জানিয়ে জেলা মৎসজীবী দলের আহবায়ক এইচ এম আনোয়ার প্রধান বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া এবং বাংলাদেশের প্রতি যাদের মমত্ববোধ আছে তাদের মধ্য থেকে নেতৃত্ব চাই।’
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু বলেন, ‘যারা রাজপথে কাজ করেছে, বর্তমানও করে এবং ভবিষ্যতেও কাজ করবে এবং তৃণমূলের সাথে খোঁজখবর রাখে এবং সুসম্পর্ক, সুখে-দুঃখে পাশে দাঁড়ায়, অভিজ্ঞতা এবং তারুণ্যের সমন্বয় থাকবে এমন কমিটিই আমরা চাই।’
নবীনদের সাহস আর প্রবীণদের অভিজ্ঞতার মিশেলে কমিটি হলে সেটি হবে যোগ্য কমিটি বলে জানান জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। তিনি বলেন, ‘যাদের দীর্ঘ এক যুগ মাঠে পাওয়া গেছে, যারা দলের দুঃসময়ে দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে তাদেরকেই প্রত্যাশা করি। দুঃসময়ে যারা দলের হাল ধরতে পারবে এমন নেতৃত্বকেই যাতে বেছে নেয়া উচিৎ। তরুণ নেতৃত্ব বেঁছে নিলে যাদের সাহস রয়েছে তাদেরকেই বেছে নেয়া উচিৎ।’
স্বার্থবাদী, বেঈমান লোক যাতে জেলা বিএনপির কমিটিতে না থাকে এটাই প্রত্যাশা রেখে মহানগর মহিলা দলের সভাপতি রাশিদা জামাল বলেন, ‘দুঃসময়ে কাজ করে, দলকে ভালোবাসে, ঘুমিয়ে থাকেনা, জিয়া পরিবারকে সম্মান করে, ইজ্জত করে, দলকে শক্তিশালী করবে, বিপদে-আপদে পাশে থাকবে এমন নেতাদের নিয়ে দেয়া কমিটি চাই।’
অতীতের কমিটি ও ভবিষ্যতের কমিটির চিন্তা ভাবনা করে যাতে কমিটি দেয়া হয় এমন দাবি রেখে জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার বলেন, ‘যারা এগারোবছর বিএনপির দুঃসময়ে মাঠে-ঘাটে হামলা, মামলা খেয়ে তারপরেও মাঠে আছে এমন ব্যক্তিদেরই কমিটিতে দেখতে চাই


