Logo
Logo
×

রাজনীতি

তৈমূরকে ঘিরে আবার গুঞ্জন শুরু

Icon

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০২:৩৭ পিএম

তৈমূরকে ঘিরে আবার গুঞ্জন শুরু
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : আবার মধুমক্ষিকার দল বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকারকে ঘিরে গুঞ্জন শুরু করেছে। তৈমূর ভাই জেলা বিএনপি আহ্বায়ক হচ্ছেন, আমরা আবার পদ পাবো। আমরা দলে অবহেলিত, অবমূল্যায়িত। সম্প্রতি খবর বেরিয়েছে, আগামী নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠনের আগে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে এবং আহ্বায়ক পদে এড. তৈমূর একজন শক্ত প্রার্থী। এ পদের জন্য তিনি কেন্দ্রে জোর তদবির চালিয়ে যাচ্ছেন। এ খবরেই চাঙ্গা হয়ে উঠেছে তৈমূরের কর্মীরা। তাদের অভিযোগ, তৈমূর ভাই আমাদের পদায়িত করেছিল। তার প্রতি আনুগত্যের কারণেই বর্তমান কমিটিতে তাদের রাখা হয়নি। 

 

রাজনৈতিক মহলের মতে, এড. তৈমূর আলম খন্দকারের অনেক কর্মী রয়েছে। দল যখন ক্ষমতায় এবং তিনি যখন বিআরটিসির চেয়ারম্যান ছিলেন তখন প্রচুর কর্মীকে চাকুরি দিয়েছেন (এ জন্য অতীতে মামলাও খেয়েছেন), অনেক কর্মীকে ব্যবসা করতে বাস দিয়েছেন। রাজপথ কাঁপাতেও তার জুড়ি নেই। তবে, তার বিরুদ্ধে কিছু বদনাম এবং অভিযোগও রয়েছে। তিনি একক সিদ্ধান্তে বিভিন্ন কমিটি করেছেন, যেখানে মোসাহেবদের প্রাধান্য ছিল এবং যে কারণে তার বিরুদ্ধে পদ বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। 

 

পৌরসভা ও উপজেলা নির্বাচনে তিনি একক সিদ্ধান্তে প্রার্থী দিয়েছেন, যারা দলের জন্য কোন সুফল বয়ে আনতে পারেননি। মাদসাইরে নিজ বাড়িতে প্রতিষ্ঠিত মজলুম মিলনায়তনে তিনি বিএনপিকে বন্দি করেছিলেন। যে কারণে অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তবে, এবার আহ্বায়ক হলেও তিনি সভাপতি হতে পারবেন না। একক সিদ্ধান্তে কাউকে কমিটিতেও ঢুকাতে পারবেন না। মূলত একক সিদ্ধান্ত ও পদ বাণিজ্য বন্ধে এবার কমিটি গঠনে বেশ কিছু শর্তের সেফটি ভাল্ভ লাগানো হয়েছে। তাই অনেকেরই হয়তো আশাপূর্ণ হবে না। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন