Logo
Logo
×

রাজনীতি

মহানগরের নেতৃত্ব আসছে তারুণদের হাতে 

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৫ পিএম

মহানগরের নেতৃত্ব আসছে তারুণদের হাতে 
Swapno

বিশেষ প্রতিনিধি (যুগের চিন্তা ২৪) : পাপিয়া চরিত্রটি শুধু জাতীয় পর্যায়ে নয় স্থানীয় রাজনীতিতেও গুটি কয়েক পাপিয়ার দেখা মিলে। এদের জন্য দলের ইমেজ ক্ষুন্ন হয়। দল ক্ষমতাসীন বলে সেটা টের পাওয়া যায় ধীরলয়ে। আমরা আগামীতে  কোন পাপিয়া বা ক্যাসিনো জাতীয় কাউকে দলে দেখতে চাইনা। কেননা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ইমেজ তেমন সন্তোষজনক নয়।

 

সাংগঠনিক ও জাতীয় কোনভাবেই মহানগর কমিটি জননেত্রী শেখ হাসিনার প্রত্যাশা পূরণ করতে পারেনি। অতএব মহানগর কমিটিতে পরিবর্তনতো বটেই কারিশম্যাটিক নেতা দরকার বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূল পর্যায়ের কর্মী ও সমর্থকরা। 

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কমিটিতে কে আসছেন-এ নিয়ে নানান কথা ছড়াচ্ছে রাজনীতির মাঠে। গণমাধ্যমও বেশ সরব। সম্ভাব্য প্রার্থীদের খোঁজ-খবর রাখা হচ্ছে। সাংগঠনিক বিষয়গুলো উঠে আসছে নেতাকর্মীদের বয়ানে। বর্তমান সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহা সভাপতি প্রার্থী হতে খুব একটা আগ্রহী নন। তাঁরা গণমাধ্যমকে বলেছেন, তাঁরা প্রার্থী হবেন না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে হবেন। তাদের এই কথায় হাস্যরস সৃষ্টি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। 

 

শহরের চাষাড়া, দেওভোগ, পাইকপাড়া, নিতাইগঞ্জ, গলাচিপা এলাকার কয়েকজন নেতা বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো কোন নেতাকে মহানগরের সভাপতি প্রার্থী হতে বললেন না। এই কথাটা হাস্যকর। আসলে যারা এই কথা বলছেন তারা নিজেরাই সভাপতি পদের জন্য আগ্রহী। বরং অনেকে সভাপতি পদ পেতে লবিং শুরু করে দিয়েছেন। একজনতো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতির দুই বলয়ের সাথেই যোগাযোগ রক্ষা করে চলেছেন। আরেকজন নিজ বলয়ের  নেতার সাথেই বিদ্রোহ করতে চাইছেন বলে কানাঘুষা চলছে। 

 

সভাপতি পদ নিয়ে এখনো কোন নেতা ঝেড়ে না কাশলেও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা নিজেদের অবস্থান স্পস্ট করেছেন। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা একটু বেশি। এদের মধ্যে সকলেই যোগ্যতা ম্পন্ন। কেউ সাংগঠনিকভাবে যোগ্যতাসম্পন্ন কিন্তু নেতাকর্মীদের কাছে জনপ্রিয় নন। কেউ আছেন জনপ্রিয় কিন্তু সাংগঠনিক যোগ্যতা কম। আবার কেউ মিডিয়া বেজ রাজনীতি করে। 

 

আসলে একটা যোগ্যতা আছে অন্যগুলো নেই-এমন লোক দিয়ে সাধারণ সম্পাদকের কাজ চলবেনা। সাধারণ সম্পাদক পদের জন্য দরকার সর্বেসর্বা নেতা। যিনি সার্বিকভাবেই সবদিকে পারদর্শী। প্রশ্ন উঠেছে সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে সবদিকে পারদর্শী নেতা কে ? শাহনিজাম, জাকিরুল আলম হেলাল, জিএম আরাফাত নাকি আহাম্মদ আলী রেজা উজ্জল।   

 

খোঁজ নিয়ে জানাগেছে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে এখন তারুণ্যের জোয়ার বইছে। তারণ্যের জোয়ারে ভেসে যাবে অপেক্ষাকৃত প্রবীণরা। তরুণদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জিএম আরাফাত ও আহাম্মদ আলী রেজা উজ্জলের কথাই ফিরছে সবার মুখে। এদের মধ্যে থেকেই কেউ একজন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের হাল ধরবেন। অন্যেরা কর্ণধার হিসেবে থাকবেন। প্রত্যেকেরই রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন