Logo
Logo
×

রাজনীতি

খারাপ মানুষ যত যোগ্য হোক মূল্য নাই : শামীম ওসমান

Icon

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৭ এএম

খারাপ মানুষ যত যোগ্য হোক মূল্য নাই : শামীম ওসমান
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, স্বপ্ন আমরা সবাই দেখি, স্বপ্নের কথা আমরা সবাই বলি। সেই স্বপ্ন  আমরা বাস্তবায়ন করতে চাই। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভালো মানুষ হওয়া।


আপনি রাষ্ট্রপতি হতে পারেন, ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু আপনি মানুষ খারাপ, এটার কিন্তু কোনো মূল্য নাই। আগে দরকার হলো ভালো মানুষ হওয়া।

 

আর ভালো মানুষ ভালো সন্তান সেই হতে পারবে যে, তার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জানাবে। তার জন্যে ভালো মানুষ হওয়া খুব সহজ। আমি আশাকরি, লেখাপড়ার পাশাপাশি আমার সন্তানরা এদেশের জন্য কিছু করবে।


বাচ্চাদের সবার জন্য আমার শুভ কামনা রইলো। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে  জেলা পরিষদ সংলগ্ন নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ শাখায় বিএসবি ফাউন্ডেশনের উদ্যোগে তায়কোয়নদো প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শামীম ওসমান আরো বলেন, একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, এই প্রতিষ্ঠান নির্মাণ করেছে। নারায়ণগঞ্জে শিল্প একাডেমিতে হাতের লেখা প্রতিযোগিতা হয়েছিলো, ৯টি পুরস্কার  পেয়েছিল এই স্কুলটি। তখন কয়েক মাস হয়নাই। কিন্তু এই কয়েক মাসের মধ্যে হাতের লেখা প্রতিযোগিতায় ৯ টি পুরস্কারের ৯টি পেয়েছিলো এই ক্যামব্রিয়ান স্কুল। আমি তখন অবাক হয়েছিলাম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এসোসিয়েশনের  প্রতিষ্ঠাতা ও মহাসচিব মাস্টার সোলায়মান শিকদার, সাবেক তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.শিরিন  বেগম, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চীফ কো-অডিনেটর আনিস উল রহমান, অধ্যক্ষ মো.আবদুল কাইয়ুম, েেকা-অডিনেটর ইউনুছ আলী প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন