Logo
Logo
×

রাজনীতি

শহীদ দিবসে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি

Icon

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৯ পিএম

শহীদ দিবসে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের নেতৃত্বে এ শ্রদ্ধা জনান তারা।


এর আগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিয়ে র‌্যালি করে শহীদ মিনারে আসেন।


এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সহপ্রচার সম্পাদক মাকিদ মুস্তাকিম শিপলুসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন