Logo
Logo
×

রাজনীতি

শহীদদের প্রতি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে মেয়র আইভীর শ্রদ্ধা

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৭ পিএম

শহীদদের প্রতি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে মেয়র আইভীর শ্রদ্ধা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : এএকুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা ।

 

এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাংস্কৃতিক সম্পাদক নুর হোসেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন