Logo
Logo
×

রাজনীতি

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি মহানগর ছাত্রদলের শ্রদ্ধা

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২১ পিএম

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি মহানগর ছাত্রদলের শ্রদ্ধা
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ  মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা । এ আগে রাত এগারোটা চাষাঢ়া বালুর মাঠ এলাকায় জড়ো হয় মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা । পরে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর নেতৃত্বে বিশাল র্যালী নিয়ে শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন ।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর নেতৃত্বে এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হামিদুর রহমান সুমন, সহ-সভাপতি শাহীন শরীফ, সহ-সভাপতি জুয়েল রানা, সহ-সভাপতি রাসেল আহম্মেদ, সহ-সভাপতি মোঃ মাসুদ, যুগ্ন সম্পাদক আল আমিন প্রধান, মোঃ আরিফ, সাদ্দাম হোসেন । এছাড়াও আরো উপস্থিত ছিলেন মিনহাজ মিঠু, মাছুদ, ইমন, লিমন, রছি, রাজিব, রাব্বী, রোমান, জয়, রাজু, স্বপন, রনি, হীরা, ইব্রাহিম, শাহাদাৎ, জামাল, রবিন, সীমান্ত, রাসেলসহ অনেকেই ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন