Logo
Logo
×

রাজনীতি

শহীদ মিনারে মহিলা দলের পুষ্পস্তবক অর্পণ

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৯ পিএম

শহীদ মিনারে মহিলা দলের পুষ্পস্তবক অর্পণ
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ ।

শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার নেতৃত্বে প্রভাত ফেরি শেষে চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দল ।

এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভানেত্রী নুর নাহার বেগম, মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আয়েশা আক্তার দিনা, সোনারগাঁ থানা মহিলা দলের সভানেত্রী রহিমা বেগম প্রমুখ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন