Logo
Logo
×

রাজনীতি

রনির নেতৃত্বে শহীদ মিনারে জেলা ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৬ পিএম

রনির নেতৃত্বে শহীদ মিনারে জেলা ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ।

শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে নয়টায় জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল র্যালী নিয়ে প্রভাত ফেরি শেষে চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ছাত্রদল ।

এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, জেলা ছাত্রদল নেতা কায়েস পল্লব, সাগর সিদ্দিকী, শফিক সরকার, শরিফ হোসেন মানিক, মাসুদ, আরিফ, শরিফ, ফারুক, আতাই রাব্বি, মাহফুজ নয়ন, জিকু, রিয়াদ, সাজ্জাদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন