Logo
Logo
×

রাজনীতি

শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পুষ্পস্তবক অর্পণ

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৩ পিএম

শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পুষ্পস্তবক অর্পণ
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ।

শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি ) সকাল থেকেই জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হতে থাকে । পরে সাড়ে নয়টায় নেতাকর্মীদের বিশাল র‌্যালি নিয়ে প্রভাত ফেরি শেষে চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা ।

উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, আবুল কালাম আজাদ বিশ্বাস, মাহফুজুর রহমান হুমায়ূন,  নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব, মহিলা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, জেলা মহিলা দলের সভানেত্রী নুর নাহার বেগম, জেলা তাঁতীদলের সভাপতি এড. শুক্কুর মাহমুদ, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রবিন, , মশিউর রহমান শান্ত, জেলা ছাত্রদল নেতা শাহাজাদা আলম রতনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন