শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৪ পিএম
স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : প্রয়াত ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য একেএম শামসুজ্জোহার ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি ) বাদ মাগরিব নতুন কোর্ট সংলগ্ন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ।
জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরীর সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান জিকোর সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ মিছির আলী ।
আরোও উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাইফ, সহ-সভাপতি এড. স্বপন ভূঁইয়া, সহ-সভাপতি আলী মর্তুজা দুলাল, সহ-সভাপতি সালাম খন্দকার সেলিম , সহ-সভাপতি হায়দার আলী, সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, শিল্প ও বানিজ্য সম্পাদক মোঃ জাফর আহমেদ প্রমুখ ।
এ সময়ে প্রয়াত ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহা ও তার সহধর্মিণী প্রয়াত ভাষা সৈনিক বেগম নাগিনা জোহার বিদেহী আত্মার মাগফেরাত এবং একেএম শামীম ওসমানসহ ওসমান পরিবারের সদস্যদের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।


