Logo
Logo
×

রাজনীতি

শামসুজ্জোহা ছিলেন গণমানুষের নেতা : আব্দুল হাই

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৪ পিএম

শামসুজ্জোহা ছিলেন গণমানুষের নেতা : আব্দুল হাই
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, প্রয়াত একেএম শামসুজ্জোহা ছিলেন আমার রাজনৈতিক গুরু। তিনি ছিলেন গণমানুষের নেতা, বর্তমান রাজনীতিতে একেএম শামসুজ্জোহার মত ভালো মানুষের বড় প্রয়োজন।

 

বৃহস্পতিবার সাড়ে ৬ টায় নগরী ২নং গেট এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত একেএম শামসুজ্জোহা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে  সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


সেক্রেটারি ভিপি বাদল বলেন, কর্মীবান্ধব নেতা ছিলেন প্রয়াত জননেতা একেএম শামসুজ্জোহা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একেএম শামসুজ্জোহা সারা জীবন দেশ এবং জাতির জন্য কাজ করে গেছেন। 


জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহীদ বাবল, সহসভাপতি আরজু রহমান ভূইয়া, যুগ্ম সম্পাদক ডা.আবু জাফর চৌধুরী বিরু, দপ্তর সম্পাদক এমএ রাসেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর, মহিলা সম্পাদিকা মরিয়ম কল্পনা, উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, উপ-প্রচার সম্পাদক নাসির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আমজাদ হোসেন, শাহাদাৎ হোসেন সাজনু, শামসুজ্জামান ভাষানী, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন আহম্মদ, ব্যাংক কর্মচারী ফেডারেশন জেলার সভাপতি আব্দুল কাদির, এড.সামছুল ইসলাম ভূঁইয়া, সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির আহম্মদ, সেক্রেটারি আল মামুন প্রমুখ। আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন