বঙ্গবন্ধুর সহচর শামসুজ্জোহা’র কবরে মহানগর যুবলীগের শ্রদ্ধা
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৫ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরোণত্তর) ভূষিত প্রয়াত একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাষাড়া থেকে মহানগর যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাদাত হোসেন ভুইয়া সাজনু’র নেতৃত্বে র্যালি বের হয়। পরে র্যালিটি মাসদাইর কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো.বাদল, মহানগর যুবলীগের সহসভাপতি আমিনুর রহমান শাহিন, ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইউসুফ মেম্বার, ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম খান, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক কাইয়ূম পারভেজ, ১৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর খালেক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুবলীগ নেতা রিয়েল, আমির, আনিস, শরিফ ও রতন প্রধান প্রমুখ।
দলীয়ভাবে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে, পবিত্র কোরআনখানি, শোক র্যালি, কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত, দোয়া মিলাদ ও আলোচনা সভা।
উল্লেখ্য ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি একেএম শামসুজ্জোহা মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে ভাষা সৈনিক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, গণপরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংসদ সদস্য। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাক সেনাদের হাতে আটক বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে গিয়ে পাক সেনাদের গুলিতে আহত হয়েছিলেন একেএম সামসুজ্জোহা। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি ২০১২ সালে স্বাধীনতা পদক (মরণোত্তর) লাভ করেন।


