Logo
Logo
×

রাজনীতি

ভাষা সৈনিক শামসুজ্জোহা মৃত্যুবার্ষিকীতে জেলা কৃষক লীগের শ্রদ্ধা

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০২:০০ পিএম

ভাষা সৈনিক শামসুজ্জোহা মৃত্যুবার্ষিকীতে জেলা কৃষক লীগের শ্রদ্ধা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রয়াত ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য  একেএম শামসুজ্জোহার ৩৩তম শাহাদাৎ বার্ষিকীতে মরহুমের সমাধিতে ফুল  দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ ।

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে মাসদাইর পৌর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের সমাধিতে জেলা কৃষকলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন নেতৃত্বে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন কমিটির নেতৃবৃন্দরা । এ সময়ে প্রয়াত ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।

 

নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হেকিম, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম বাচ্চু, মোঃ মিন্টু, নুরুল আমিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আবুল, আনোয়ার চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক হুমায়ন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক জালাল উদ্দিন, সদস্য আবুল হাশেম, ফতুল্লা থানা কমিটির সভাপতি আবু হানিফ, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া,  কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন