শামসুজ্জোহার সমাধিতে মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৬ পিএম
স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : প্রয়াত ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য একেএম শামসুজ্জোহার ৩৩তম শাহাদাৎ বার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ১০টায় মাসদাইর পৌর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের সমাধিতে মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশের নেতৃত্বে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন কমিটির নেতৃবৃন্দরা । এ সময়ে প্রয়াত ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।
নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রিফাত, সহ-সভাপতি শোয়েব মাহমুদ অভি, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, রাজিব হোসেন, তানভীর হোসেন, মোঃ তম্ময় হোসেন, দপ্তর সম্পাদক কাউসার আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন শাকিল, সহ দপ্তর সম্পাদক রিফাত হোসেন সম্পদ, অর্থ উপ বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লিমন আহমেদ, সদস্য অর্ক, বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো.নাদিম হোসেন, সহ-সভাপতি অমিত হাসান তুষার, সাঈদ হোসেন নয়ন, যুগ্ম সম্পাদক শাহীন খলিল, সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার প্রমুখ।


