ছাত্রনেতা ফারহানা মানিক মুনার বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩০ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক ফারহানা মানিক মুনার বাবা মো. মানিক হোসেন (৫৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা।
মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারকে গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সভাপতি শুভ দেব জানান, ফারহানা মানিক মুনার বাবার মৃত্যুতে জেলা ছাত্র ফেডারেশন গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোকসন্তপ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় ডায়াবেটিসজনিত কারণে তিনি মারা যান। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাদ জোহর শহরের নিতাইগঞ্জ মোড়ে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নগরীর পাইকপাড়া বড় কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক পুত্র, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শহরের উত্তর নলুয়া এলাকার বাসিন্দা মানিক হোসেন শ্রমিক লীগের নারায়ণগঞ্জ মহানগর কমিটির কার্যকরী সদস্য ছিলেন।


