Logo
Logo
×

রাজনীতি

ঢাকায় খালেদা জিয়ার মুক্তির মিছিলে নারায়ণগঞ্জ বিএনপি

Icon

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০২ পিএম

ঢাকায় খালেদা জিয়ার মুক্তির মিছিলে নারায়ণগঞ্জ বিএনপি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়া পল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলকে সফল করার লক্ষ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।


শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়া পল্টনের সিটি হার্ট মার্কেটের সামনে জড়ো হতে থাকে। পরে  নেতাকর্মীদের বিশাল শোডাউন করে পার্টি অফিসের সামনে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই দেশনেত্রী বেগম খালেদার জিয়ার মুক্তি চাই।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, কাজী নজরুল ইসলাম টিটু, মাহফুজুর রহমান হুমায়ূন, লুৎফর রহমান আব্দু, নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, যুব বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রিপন, সহ যুব বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, শিল্প বিষয়ক সম্পাদক মোমেন খান, সদস্য গিয়াস উদ্দিন লাভলু, শাজাহান মেম্বার, মোতাবেক হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালুসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন