Logo
Logo
×

রাজনীতি

অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় বিএনপির নেতাকর্মীদের হাজিরা

Icon

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৪ পিএম

অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় বিএনপির নেতাকর্মীদের হাজিরা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : গত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে নগরীর পাইকপাড়ায় নারায়ণগঞ্জ - ৫ আসনের  জাতীয় পার্টির প্রার্থী সাংসদ সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা ।

 

বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে এ হাজিরা দেন তারা । 


আসামি পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ূন কবির, এড. রফিক আহমেদ ।

 

আসামিরা হলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ টিপু, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অহিদুজ্জামান ছক্কু, মহানগর ছাত্রদলের প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নাজমুল হাসান রাব্বি প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন