Logo
Logo
×

রাজনীতি

শুক্কুর মাহমুদ ছিলেন কর্মীবান্ধব শ্রমিক নেতা : বাচ্চু

Icon

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৭ পিএম

শুক্কুর মাহমুদ ছিলেন কর্মীবান্ধব শ্রমিক নেতা : বাচ্চু
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : প্রয়াত শ্রমিক নেতা কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদ স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নগরীর  ২নং রেলগেট এলাকায় অগ্রণী ব্যাংক কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা আবদুল কাদিরের সভাপতিত্বে এই শোকসভায় অনুষ্ঠিত হয়। 


শোক সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু।


প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বাচ্চু বলেন, ‘শুক্কুর মাহমুদ ছিলেন কর্মচারী বান্ধব শ্রমিক নেতা। আমাদের নারায়ণগঞ্জের শোষিত বঞ্চিত শ্রমিকদের পাশে ছিলেন প্রিয় নেতা শুক্কুর মাহমুদ। শ্রমিক নেতার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন করতে হলে শ্রমিক লীগ শক্তিশালী হবে।’ 


সভাপতির বক্তব্যে আবদুল কাদির বলেন, ‘নারায়ণগঞ্জের প্রাণ পুরুষ শামীম ওসমানকে শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই।’ 


শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম.এ রাসেল। আলোচনায় অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশন এর সহসভাপতি মো.কামাল হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন আহম্মদ বাবুল, সোনালী ব্যাংক কর্মচারীদের নেতা মোখলেছুর রহমান, আখতারুজ্জামান, মো.আসলাম, সাবেক শ্রমিক নেতা রাষ্ট্রীয় পুরষ্কার প্রাপ্ত সমাজসেবক জামাল উদ্দিন সবুজ, অগ্রণী ব্যাংকের সিবিএ নেতা মো.নজরুল ইসলাম, মো.শাহাবউদ্দিন পাঠান, মতিউর রহমান, রূপালী ব্যাংকের সিবিএ নেতা বোরহানউদ্দিন, পূবালী ব্যাংকের সিবিএ নেতা আসলাম ও কৃষি ব্যাংকের নেতৃবৃন্দ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন