Logo
Logo
×

রাজনীতি

প্রয়াত আক্তার হোসেন স্মরণে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া মাহফিল

Icon

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪২ পিএম

প্রয়াত আক্তার হোসেন স্মরণে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া মাহফিল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি প্রয়াত আক্তার হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বাদ জোহর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে নতুন কোর্ট সংলগ্ন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরীর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক এড. রাশেদ ভূঁইয়া, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাইফ, সহসভাপতি এড. স্বপন ভূঁইয়া, আলী মর্তুজা দুলাল, সেলিম খন্দকার, মো. হায়দার আলী, মো. জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক বাবুল আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক সোহেল মোল্লা, সহআইন বিষয়ক সম্পাদক লোকমান হাকিম, বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাদিম হোসেনের, সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার, ফতুল্লা কমিটির সভাপতি ইব্রাহিম খলিল প্রমুখ।

 

এ সময়ে প্রয়াত আক্তার হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন