Logo
Logo
×

রাজনীতি

১৬ ফেব্রুয়ারি শুক্কুর মাহামুদের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:১২ পিএম

১৬ ফেব্রুয়ারি শুক্কুর মাহামুদের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন
Swapno

স্টাফ রিপোর্টার : প্রয়াত শ্রমিক নেতা শুক্কুর মাহামুদের স্মরণে দোয়া মাহফিলের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২নং রেল লাইন আওয়ামীলীগের কার্যালয় অফিসে  জাতীয় শ্রমিক লীগ নারায়নগঞ্জ মহানগর ও জেলার উদ্যোগে এবং   নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এ  সভাটি অনুষ্ঠিত হয়েছে।


আলোচনা সভায়, ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় প্রয়াত শুক্কুর মাহামুদের সমাধি স্থানে পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে করিম মার্কের সামনে কাঙালি ভোজের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয় । 


এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নারায়নগঞ্জ জেলার  প্রধান উপদেষ্টা ও বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান,নারায়নগঞ্জ জেলার শ্রমিক লীগের সাধারন সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ বাবুল, নারায়নগঞ্জ মহানগরের সাধারন সম্পাদক কামরুল হাসান মুন্না,সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন, নারায়নগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোস্তফা মাস্টার,মুকলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক,মজিবুর রহমান,সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হোসেন,আইন বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন পাঠান, মহানগর ২৩নং ওয়ার্ডের সভাপতি মো. লিটন, বন্দর থানার শ্রমিক লীগের সাধারন সম্পাদক রফিয়ান আহম্মেদ সহ আরও অনেক।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন