খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মুক্ত করার সুযোগ নেই : ওবায়দুল কাদের
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৯ পিএম
স্টাফ রপোর্টার (যুগের চিন্তা ২৪) : আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বেগম খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে বলেন, এটা কোন রাজনৈতিক মামলা না। এই মামলা সরকার করেনি।
এ মামলা তত্ত¡াবধায়ক সরকারের আমলের মামলা। তাকে রাজনৈতিকভাবে মুক্ত করার সুযোগ নেই। কারামুক্ত করা আদালতের ব্যাপার। আর এই মামলা বিলম্বের জন্য বিএনপি নিজেরাই দায়ী, তারা সময়মতো আদালতে হাজিরা দিলে এই মামলা অনেক আগেই নিষ্পত্তি হয়ে যেতো।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর, মেঘনা ও গোমমতি দ্বিতীয় সেতু নির্মান ও পুরনো তিনটি সেতুর পূণর্বাসন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে রোববার (৯ ফেব্রæয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ড. কামাল হোসেন বিএনপির সমাবেশে সরকারকে লাথি মেরে উচ্ছেদ করবে বলে যে বক্তব্য দিয়েছেন, তা গণতান্ত্রিক ভাষা হতে পারেনা, এটা রাস্তার ভাষা। তার মতো ব্যক্তি কি করে এমন রাস্তাার ভাষায় কথা বলে? ড. কামাল সীমা ছাড়িয়ে গেছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি আন্দোলনের নামে আবারো দেশে জ্বালাও পোড়াও করে সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী উপযুক্ত জবাব দিবে।
আওয়ামীলীগ সরকার গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনার অংশ হিসেবে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় তিনটি সেতু জাপানের সহায়তায় আধুনিক ও যুগোপযোগী করে চার লেনে নির্মাণ করা হয়েছে। জাপানি কোম্পানি জাইকা আজ এই সেতু তিনটি আমাদের কাছে হস্তান্তর করল।
সেতু তিনটির কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগে সম্পন্ন করায় ১৩শ’ ৮৮ কোটি টাকা ব্যয় কম হওয়ায় জাপান সরকারের প্রতি ধন্যবাদ জানান তিনি। এই তিনটি সেতু দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে দেশের সড়ক পরিবহন ও সেতু বিভাগের সকল প্রকৌশলী ও ঠিকাদারদের জন্য শিক্ষনীয় ও অনুকরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন ওবায়দুল কাদের।
চারলেন বিশিষ্ট এই সেতু তিনটি দেশের সর্ববৃহৎ মহাসড়ক ঢাকা-চট্টগ্রামের সাথে যোগাযোগ ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে সম্ভব এবং সব ধরণের পণ্য পরিবহন সহজ হবে বলে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।


