নিজেদের ভুল ত্রুটি ঘরের মধ্যেই রাখতে চাই : আনোয়ার হোসেন
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ যদি অনুসরন করতে চাই তাহলে আমাদের বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে।
নেতৃত্বে ঐক্যবদ্ধ দল থাকলে সেই দল এগিয়ে যেতে পারে। দল একটি পরিবার সেই পরিবারে ঝগড়া ঝাটি থাকতে পারে। ঝগড়া ঝাটি আমাদের ভিতরে থাকতে আমারা সেটা বাহ্যিকভাবে প্রকাশ করতে চাই না। আমাদের ভুল ত্রুটি হলে আমরা আমাদের ঘরে ভিতর রাখতে চাই।
রোববার (৯ ফেব্রæয়ারী) বিকালে ২নং রেলগেটে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে শুক্কুর মাহমুদ স্মরণে আয়োজিত আলোচান সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে সভাপতি বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চাই। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নিয়ে একটা সুন্দর সমাজ পরির্বতন গড়া আমরা আওয়ামী লীগ করতে চাই। এই সমাজে অনেক অধঃপতন হচ্ছে। এই অধঃপতনের বিরুদ্ধে এগিয়ে যেতে হবে। অনেক বাধা থাকবে কিন্তু এই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে।
এই সমাজে খারাপ লোকের সংখ্যা খুব কম। ভালো লোকের সংখ্যা বেশি। কিন্তু ভালো লোকগুলো আমরা ঐক্যবদ্ধ হতে পারি না বলে এই সমাজে নানান অপর্কম হচ্ছে। আজকে দলের নাম ভাঙ্গিয়ে অনেকে অনেক কিছু করছে। তাই আসুন সুন্দর রাজনৈতিক দল করার জন্য বঙ্গবন্ধুর যে শিক্ষা দিয়েছে, সে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদাক আহসান হাবিব, শাহ নিজাম , জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, মাহামুদা মালা, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না প্রমুখ।


