Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার সমাবেশ না’গঞ্জ বিএনপি

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫২ পিএম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার সমাবেশ না’গঞ্জ বিএনপি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় কারাবর্ষপূর্তি ও মুক্তির দাবিতে নয়া পল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে আয়োজিত সমাবেশকে সফল করার লক্ষ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ।


 শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়া পল্টনের সিটি হার্ট মার্কেটের সামনে জড়ো হতে থাকে। পরে  নেতাকর্মীদের বিশাল শোডাউন করে পার্টি অফিসের সামনে সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই দেশনেত্রী বেগম খালেদার জিয়ার মুক্তি চাই।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবু জাফর, সহসভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, কাজী নজরুল ইসলাম টিটু মাহফুজুর রহমান হুমায়ূন, লুৎফর রহমান আব্দু, নাসির উদ্দিন, সাধারণ সস্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম সম্পাদক, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, যুব বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রিপন, সহ যুব বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, শিল্প বিষয়ক সম্পাদক মোমেন খান, সদস্য গিয়াস উদ্দিন লাভলু, শাজাহান মেম্বার, মোতাবেক হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন