স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় কারাবর্ষপূর্তি ও মুক্তির দাবিতে আয়োজিত বিএনপির সমাবেশকে সফল করার লক্ষ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে সমাবেশ যোগদান করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদল ।
শনিবার (৮ ফেব্রæয়ারি) দুপুর থেকেই নারায়ণগঞ্জ জেলার প্রতিটি থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা পল্টন কমিউনিটি সেন্টারের সামনে এসে জড়ো হয়। পরে দুপুরে দুইটার দিকে জেলা যুবদলের যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশ যোগদান করেন ।
এ সময়ে যুবদলের নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির চাই। খালেদা জিয়ার মুক্তির শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পল্টনের রাজপথ ।
মিছিলে আরোও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, আফজাল কবির, তারেকুর রহমান, শহীদুল ইসলাম রিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক সহিদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ, রাসেল রানা, ইসমাইল খান, আনিসুর রহমান, সহ সম্পাদক কামাল উদ্দিন, সেলিম হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, সহ দপ্তর সম্পাদক শাহাজাহান বেপারি, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ।


