Logo
Logo
×

রাজনীতি

মান্নানের বিশাল শোডাউন, খালেদা জিয়ার মুক্তির দাবি

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৫ পিএম

মান্নানের বিশাল শোডাউন, খালেদা জিয়ার মুক্তির দাবি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় কারাবর্ষপূর্তি ও মুক্তির দাবিতে নয়া পল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে আয়োজিত সমাবেশকে সফল করার লক্ষ্যে  বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে সমাবেশে যোগদান করেছেন ।


 শনিবার (৮ ফেব্রুয়ারি)  দুপুর থেকেই সোনারগাঁ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়া পল্টনের সিটি হার্ট মার্কেটের সামনে জড়ো হতে থাকে। পরে নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে পার্টি অফিসের সামনে সমাবেশে অংশগ্রহণ করেন আজহারুল ইসলাম মান্নান ।

 

এ সময়ে যুবদলের নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির চাই। খালেদা জিয়ার মুক্তির শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পল্টনের রাজপথ ।


মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌর বিএনপি'র আহŸায়ক শাজাহান মেম্বার, সদস্য সচিব কাউন্সিলর মোতালেব, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শহিদুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি মসিউর রহমান রনি,  সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব, সোনারগাঁ পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন নয়ন মোল্লা, বৈদ্দের বাজার ইউনিয়ন বিএনপি'র সভাপতি তাইজুল ইসলাম সরকার, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইজ্জত আলী, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আজগর, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈদ্দের বাজার ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোশারফ মেম্বার, সাদিপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, কাঁচপুর ইউনিয়ন বিএনপি'র সিনিয়র যুগ্ম সম্পাদক ফজল হোসেন, জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, বৈদ্দের বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহামেদ, বারদী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, জামপুর ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি হাফিজ, প্রচার সম্পাদক আবু সাঈদ, জেলা শ্রমিক দলের যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মোঃ মোবারক, সোনারগাঁ থানা যুবদল নেতা আশরাফ প্রধান, আশরাফ ভূঁইয়া, আনোয়ার সাজ্জাদ চপল, আমির হোসেন, আমিনুল ইসলাম, রেজাউল খন্দকার, সুমন ভূঁইয়া, আক্তার, নজরুল, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা কাউসার আহমেদ, সোহেল রানা, নোবেল মীর, আল-আমিন, ইমরান আলামিন, সোনারগাঁ থানা মহিলা দলের সভানেত্রী রুমা আক্তার, সাধারণ সম্পাদিকা সালমা আক্তার, সোনারগাঁ পৌর যুবদল নেতা  সোহেল, মন্টু, আবু সায়ীদ, হান্নান, জসিম, সোনারগাঁ থানা শ্রমিক দল নেতা জসিম ফারুক আবু সায়ীদ সালাউদ্দিন শাবুদ্দিন আরিফ শামসুল হক প্রমুখ ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন