স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় কারাবর্ষপূর্তি ও মুক্তির দাবিতে নয়া পল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে আয়োজিত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের নেতৃত্বে অংশগ্রহন করেছে মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার (৮ ফেব্রæয়ারি) দুপুর আড়াইটায় মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে নেতাকর্মীদের বিশাল শোডাউন করে পার্টি অফিসের সামনে সমাবেশে অংশগ্রহণ করেন।
এসময়ে আরোও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ প্রচার সম্পাদক মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ জিয়াউর রহমান জিয়াসহ নেতাকর্মীরা।


