Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মী নিয়ে ঢাকার সমাবেশে সাখাওয়াত

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৭ পিএম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মী নিয়ে ঢাকার সমাবেশে সাখাওয়াত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ) : কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় কারাবর্ষপূর্তি ও মুক্তির দাবিতে নয়া পল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে আয়োজিত সমাবেশকে সফল করার লক্ষ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।


শনিবার (৮ ফেব্রæয়ারি) দুপুর থেকেই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়া পল্টনের সিটি হার্ট মার্কেটের সামনে জড়ো হতে থাকে। 


পরে নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে পার্টি অফিসের সামনে সমাবেশে অংশগ্রহণ করেন এড. সাখাওয়াত। এ সময়  নেতাকর্মীদের মুখে ছিলো একটাই শ্লোগান ‘মুক্তি মুক্তি মুক্তি চাই দেশনেত্রী বেগম খালেদার জিয়ার মুক্তি চাই’। সমাবেশস্থলের সামনের রাস্তায় নেতাকর্মীদের নিয়ে বসে পড়েন এড. সাখাওয়াত এবং সমাবেশ শেষ করে নারায়ণগঞ্জে ফেরেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সাগর প্রধান, মঞ্জুরুল আলম মুসা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্তসহ নেতাকর্মীরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন