Logo
Logo
×

রাজনীতি

নবনির্বাচিত মেয়র তাপসকে লায়ন বাবুলের শুভেচ্ছা

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৪ পিএম

নবনির্বাচিত মেয়র তাপসকে লায়ন বাবুলের শুভেচ্ছা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সদ্য নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এফবিসিসিআইর সাধারণ সদস্য, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সম্পাদক এবং আওয়ামীলীগ নেতা সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল ।

 

শনিবার  (৮ ফেব্রæয়ারি) সন্ধ্যায় ব্যারিস্টার ফজলে নূর তাপসের ধানমন্ডিস্থ রূপায়ণের অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব শামসুল আলম সবজল, সহ-সভাপতি আলী আকবর ভূঁইয়া, শেখ মোঃ জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন মতিন, সেলিম আহমেদ মোড়ল, মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নেছার উদ্দিন মোল­া, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ শামীম হোসাইন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন