যুগের চিন্তা রিপোর্ট : যুবদলের কেন্দ্রীয় নির্বাহীর ১১৪ সদস্যের আংশিক কমিটিতে নারায়ণগঞ্জের ৩ জন পদ পেয়েছেন। কমিটিতে স্থান পাওয়া যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সাগর এর জন্মস্থান নারায়ণগঞ্জের বন্দরে।
সহ-সাধারণ সম্পাদক (ঢাকা বিভাগ) হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন মোশারফ হোসেন। মোশারফ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ দিপু স্থান পেয়েছেন। তাঁর বাড়িও নারায়ণগঞ্জের রূপগঞ্জে।
বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দেন। ২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি এবং সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট যুবদলের আংশিক কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া নারায়ণগঞ্জের নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।


