Logo
Logo
×

রাজনীতি

অসুস্থ বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা জিকোর বাসায় জেলার নেতৃবৃন্দ 

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫১ পিএম

অসুস্থ বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা জিকোর বাসায় জেলার নেতৃবৃন্দ 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক অসুস্থ  নুরুজ্জামান জিকোকে দেখতে তার বাসায় গেলেন জেলা বঙ্গবন্ধু  সৈনিক লীগের নেতৃবৃন্দ।

 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নুরুজ্জামান জিকোর মাসদাইর শোভন গার্মেন্টসস্থ বাসভবনে গিয়ে তার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন তারা ।


এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ্ আল সাইফ, সহ-সভাপতি আলী মোর্তজা দুলাল, যুব ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, ফতুল্লা থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ইব্রাহিম খলিল, পরিবহন সম্পাদক মোঃ সজিব প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন