স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেনকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিতে সহ সাধারণ সম্পাদক ( ঢাকা বিভাগ ) নির্বাচিত করার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান।
শুক্রবার (৭ ফেব্রæয়ারি) এক বিবৃতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ও যুবদলের সাবেক সফল সভাপতি মোশাররফ হোসেন শহীদ জিয়ার আদর্শের সৈনিক।
আগামীতে মোশাররফ হোসেনের নেতৃত্বে কারাবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরোও বেগমান হবে। মোশাররফ হোসেনকে সঠিক মূল্যায়ন করায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষে থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।
প্রসঙ্গত, গত ( ৬ ফেব্রæয়ারি ) বৃহস্পতিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১১৪ সদস্যর বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেন।
এর আগে ২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি এবং সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল।


