স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি অসুস্থ্য নুরুদ্দিন হাজীকে দেখতে নেতাকর্মীদের নিয়ে তার বাসায় যান সংগঠনের সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) সন্ধ্যায় নুরুদ্দিন হাজির টানবাজারস্থ বাসভবনে গিয়ে তার অসুস্থ্যতার খোঁজ খবর নেন এবং তার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় এড. সাখাওয়াত উপস্থিত নেতাকর্মীদেরকে আগামীকাল শুক্রবার পবিত্র জুমার নামাজের পর সদর বন্দরসহ নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে নুরুদ্দিন হাজীর সুস্থ্যতা কামনায় দোয়ার ব্যবস্থা করতে বলেন।
এড. সাখাওয়াত হোসেন খানের সঙ্গে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি মনির হোসেন খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সাগর প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, সহ সম্পাদক দেলোয়ার শাহ, সজিব খন্দকার, এড. নুরুল কাদির সোহাগ, আল আমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


