স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান রিপন ও সহ-সভাপতি মারুফ ইসলাম তালুকদার (প্রিন্স) দলীয় কর্মকান্ডে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নারায়ণগঞ্জ এসেছেন।
এ সময় তারা নগরীর চাষাঢ়া বালুর মাঠস্থ জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজের কার্যালয়ে আসলে স্থানীয় নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে কেন্দ্রীয় নেতারা আগামী দিনের কর্ম পরিকল্পনার বিষয়ে দিক নির্দেশনা দেন জেলা ও মহানগর ছাত্র সমাজের নেতাকর্মীদেরকে।
এ সময়ে কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ সভাপতি ও জেলা ছাত্র সমাজের আহবায়ক শাহাদাত হোসেন রূপু এবং কেন্দ্রীয় ছাত্র সমাজের যুগ্ম সম্পাদক ও মহানগর ছাত্র সমাজের আহবায়ক শাহ আলম সবুজসহ জেলা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


