Logo
Logo
×

রাজনীতি

হেফাজতের সমালোচনায় রাজীব

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৭ পিএম

হেফাজতের সমালোচনায় রাজীব
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেংং স্ট্যাটাস দিয়ে হেফাজত নেতাদের প্রতি ইঙ্গিত করে নিজের অবিশ্বাস আর অনাস্থার কথা তুলে ধরেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব। ১ ফেব্রুয়ারি কাদিয়ানী ইস্যুতে হেফাজতের মহাসম্মেলনের পরপরই স্ট্যাটাস দিয়ে নিজের কথা জানান রাজীব।   


২ ফেব্রয়ারি দেয়া ফেসবুক পোস্টে রাজীব লেখেন-“কেউ একবার নবীজিকে শাহবাগ থেকে অপমান সূচক কথা বলায় আন্দোলনের ডাক দিয়েছিলেন সারা দেশবাসী যোগ দিয়েছিল কিন্তু উনি আসেননি।বাজারে এর বিনিময়ে অনেক সুবিধা নেয়া হয়েছে সরকারের থেকে এমন কথাও শোনা যায়।

 

যারা শেষ নবীর পরে অন্যনবী আছে এমন উদ্ভট কথা মানে তারা আর যাই হোক না কেন মুসলমান হতে পারেনা এটা দিবালোকের মত স্পস্ট। তাই কাদিয়ানি নামক এই ভন্ডদের নিয়ে মাথা ঘামানো সময়ের অপচয় ছাড়া আর কিছু নয় তবে আমার প্রশ্ন অন্য জায়গায় এই ইস্যু নিয়ে আবার সরকারের কাছ থেকে কোন সুবিধা নেয়ার পায়তারা নাতো? কারণ উনার কারণে ৫ টা মামলা খেয়েছি আর উনাদের নাম সরকার চার্জশীট থেকে বাদ দিয়েছে উপরন্তু সুবিধা তো আছেই।”
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন