Logo
Logo
×

রাজনীতি

জাতীয় পার্টির নির্বাহী সদস্য হওয়ায় পারভীন ওসমানকে ফুলেল শুভেচ্ছা

Icon

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৭ পিএম

জাতীয় পার্টির নির্বাহী সদস্য হওয়ায় পারভীন ওসমানকে ফুলেল শুভেচ্ছা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিণী পারভিন ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও  নেতৃবৃন্দ। রোববার (২ ফেব্রয়ারি) সন্ধ্যায় শহরের কলেজ রোডে তাঁর নিজ কার্যালয় এ শুভেচ্ছা জানানো হয়। 


জাতীয় নিটিং ডাইং গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি, জেলা সিএনজি অটোরিক্সা সড়ক পরিবহন মালিক সমিতি, বন্দর উপজেলা জাতীয় ছাত্র সমাজ এবং নারায়ণগঞ্জ দোকান ও কর্মচারি মালিক সমিতির পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। 

 

পারভীন ওসমান তাদের উদ্দেশ্যে বলেন, আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। কেননা নাসিম ওসমান সর্বদা গরিবদের পাশে থাকতেন। তিনি সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন।    


এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান দুস্থঃকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, দুরপাল্লা পরিবহন শ্রমিক মালিক সমিতির সভাপতি মো. সাইদুর রহমান সেন্টু, সিনিয়র সহসভাপতি কবির হোসেন, শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাব সরকার, সাংগঠনিক সম্পাদক শিবু রায়, প্রচার সম্পাদক মো. নয়ন, সমাজ কল্যাণ সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ। 


প্রসঙ্গত, এ বছরের ২৯ জানুয়ারি জাতীয় পার্টির নির্বাহী সদস্য হিসেবে পারভীন ওসমানের নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন