Logo
Logo
×

রাজনীতি

মেয়র তাপস ও আতিকুলকে উজ্জলের অভিনন্দন 

Icon

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৪ পিএম

মেয়র তাপস ও আতিকুলকে উজ্জলের অভিনন্দন 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের বিজয়ী মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তরে সিটি করপোরেশনে (ডিএনসিসি) নির্বাচনের বিজয়ী মেয়রর্  আতিকুল ইসলাম-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল।

 

রোববার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি জানান, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম-কে নির্বাচনে তাদেরকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত করায় ঢাকাবাসীকে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আগামীদিনে আওয়ামী লীগের সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় এই দুই নির্বাচিত মেয়র তাদের ভূমিকা ঢাকাবাসীকে দেখাবে সে আশা ব্যক্ত করছি। 

 

এই জয়কে সরকারের জনপ্রিয়তা ও ইভিএম ভোটের পরীক্ষায় আওয়ামী লীগের জয় হিসেবে দেখছেন বলে জানানো হয়। সেজন্য ঢাকাবাসীকে মহানগর যুবলীগের পক্ষ থেকে জানায় আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন কৃতজ্ঞতা জানান আহাম্মদ আলী রেজা উজ্জল।

 

উল্লেখ্য, শনিবার রাত ১টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। তিনি জানান, নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। 

 

এদিকে ঢাকা উত্তরে সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের আতিকুল ইসলাম ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন