Logo
Logo
×

রাজনীতি

কাদিরের নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে না’গঞ্জ যুবলীগ

Icon

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৯ পিএম

কাদিরের নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে না’গঞ্জ যুবলীগ
Swapno

যুগের চিন্তা ২৪ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরসহ নেতৃবৃন্দ। শনিবার (১ ফেব্রয়ারি) সকালে দক্ষিণের ৬টি ওয়ার্ডের ১৮টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন তারা।


এসময় তিনি বলেন, দলীয় নির্দেশে আমরা এ পর্যন্ত কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। আমাদের জয় নিশ্চিত। কারণ আমরা বিএনপিদের কর্মীদের সমাগম খুব কমই দেখেছি। এতো সুন্দর নির্বাচন স্বাধীনতার পর আমরা দেখিনি। সুশৃঙ্খলভাবে প্রতিটি ভোট কেন্দ্রে গিয়েছি। সেখানে সময় নিয়ে ভোট গ্রহণ পর্যবেক্ষণ করেছি।


সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা সুশৃঙ্খল ভাবে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন। ঈদের মতো মানুষ আনন্দিত হয়ে ভোট দিচ্ছে। ভোটাররা তাপস ভাইকে স্বতস্ফুর্তভাবে ভোট দিচ্ছে। ইনশাহ আল্লাহ নৌকার জয় হবে।


তিনি বলেন, নেত্রীর নির্দেশে নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী জেলা ঢাকায় আমরা নির্বাচন পর্যবেক্ষণে এসেছি। কীভাবে ভোটগ্রহণ হচ্ছে আমরা তা দেখতে এসেছি।


এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ, মুছাপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড মেম্বার  মো. নাসির, সোনারগাঁ থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন ভূইয়া, মুরগাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর, সোনারগাঁ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপদি বিদ্যুৎ, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, যুবলীগনেতা আলীনূর, শফিউল, মাহমুদ হাসান মনির, দিল মোহাম্মদ, আলী হোসেন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন