স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): বধির সংঘ ও বধির স্কুলের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময় করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তিনি মত বিনিময় করেন।
এ সময় দোভাষীর সহায়তায় ইশারা ভাষায় খোরশেদ বলেন, আমরা বধির এবং অন্যান্য প্রতিবন্ধী ভাই বোনদের পাশে আছি সব সময়। তিনি বধির স্কুলে সহায়তার আস্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বধির সংঘের সভাপতি আবুল কালাম, বধির স্কুলের প্রধান শিক্ষক ইউসুফ সহ আরো অনেকে।


