স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ দিনের প্রচারণায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সভাপতি শাহাদাত হোসেন সাজনু’র নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের ঢাকায় শো-ডাউন করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে ঢাকা মৎস্য ভবন এলাকা থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে মিছিলে হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে কেন্দ্রীয় নেতাদের সাথে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান শাহিন, ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইউসুফ মেম্বার, ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম খান, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী কাইয়ূম, ১৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর খালেক ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুবলীগ নেতা রতন প্রধান, সামছুল করিম, শরিফ, আলী, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মহিউদ্দিন, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা মনিরা সুলতানা, রুনা, ফাতেমা, মাহমুদা, স্বর্ণালী, ট্রমা, সেলিনা ও নূর নাহার প্রমুখ।
শাহাদাত হোসেন সাজনু জানান, ৮ জানুয়ারী বুধবার দুপুর ঢাকায় কৃষিবিদ ইনষ্টিটিউটের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামীলীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল নিদের্শনায় ডিএসসিসি ৮টি ওয়ার্ডের গণসংযোগ ও প্রচারণায় নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের নিদের্শনা দেয়া হয়।
৮টি ওয়ার্ড হলো, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯ ও ৬০নং ওয়ার্ড। সেই নিদের্শনা মতে ২০ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারী পর্যন্ত উক্ত ওয়ার্ডগুলোতে গণসংযোগ ও প্রচারণায় ছিলো নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের একাধিক টিম। শেষ দিনের প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ডিএসসিসি আওয়ামীলীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের হাজারো নেতাকর্মীর নির্বাচনী মিছিল বের করা হয়।


