স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আগামী ১ লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিন সিটি করপোরেশন নির্বাচনের শেষদিনের প্রচার - প্রচারণায় পিক আপ ভ্যানে নৌকার ফেস্টুন ব্যানার সাজিয়ে ঢোল বাজনা বাজিয়ে আওয়ামীলীগের কর্মী সমর্থনের নিয়ে গনসংযোগ করে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তার সহধর্মিণী আফরিন তাপস।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যারিস্টার ফজলে নূর তাপসের নিজ সংসদীয় এলাকা ঢাকা - ১০ আসনের নিউ মার্কেট, কলাবাগান, ধানমন্ডি এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি ।
এ সময়ে তার সাথে গনসংযোগ ও লিফলেট বিতরণ করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এফবিসিসিআইর সাধারণ সদস্য, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সম্পাদক এবং সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল।


