ফতুল্লা প্রতিনিধি : জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদকের পদে থাকা শাহ আলম পাটোয়ারী স্বেচ্ছায় দল ত্যাগ করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বারের কাছে।
এ বিষয়ে শাহ আলম বলেন, আমার রাজনীতি করার ইচ্ছে নেই। আমি রাজনীতি বুঝি না। পরিবার নিয়ে ঝামেলা মুক্ত থাকতে চাই। রাজনীতি আমার পেশা নয়।
জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার শাহ আলমের পদত্যাগ পত্র দেয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তবে তিনি এখনো পদত্যাগ পত্র হাতে পাননি বলেও দাবি করেছেন।


