Logo
Logo
×

রাজনীতি

ধানের শীষের প্রচারণায় বিএনপি নেতা রুহুল আমিন শিকদার

Icon

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১০:৪১ পিএম

ধানের শীষের প্রচারণায় বিএনপি নেতা রুহুল আমিন শিকদার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকা দক্ষিণ  সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র সমর্থিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে ধানের শীষের প্রচারনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদারসহ নেতৃবৃন্দ ।

 

বুধবার (২৯ বুধবার) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতয়ালী ,বংশাল থানাধীন তাঁতী বাজার মোড়, রায়সাহেব বাজার মোড়, ধোলাইখাল রোড, খোকা মাঠ, নতুন রাস্তা, কাঠেরপুল, লোহারপুল, সুত্রাপুর থানা, একরামপুরের মোড়, লক্ষীবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জনসন রোড হয়ে রায়সাহেব বাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সাথে গনসংযোগ করে ধানের শীষ মার্কায় সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন  রুহুল আমিন শিকদারসহ নেতাকর্মীরা ।

 

গণসংযোগকালে আরোও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ জুয়েল, জেলা যুবদলের সহ সম্পাদক সেলিম হোসেন দিপু,  দেলোয়ার শাহ,  সদস্য এড. ওমর ফারুক নয়ন, জেলা ছাত্রদলে যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজসহ বিএনপি ও  সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন