Logo
Logo
×

রাজনীতি

ইশরাকের সাথে ধানের শীষের প্রচারণায় যুবদল নেতা ইমন

Icon

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১০:৩৮ পিএম

ইশরাকের সাথে ধানের শীষের প্রচারণায় যুবদল নেতা ইমন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪)  :  ঢাকা দক্ষিণ  সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র সমর্থিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে শেষ মুহূর্তের ধানের শীষের প্রচার প্রচারনা ও গনসংযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন ।


বুধবার ( ২৯ বুধবার ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  বিভিন্ন এলাকায় বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সাথে গনসংযোগ করে ধানের শীষ মার্কায় সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন  আরিফুজ্জামান ইমনসহ বিএনপির  নেতাকর্মীরা ।


গণসংযোগকালে আরোও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপি ও  সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন