Logo
Logo
×

রাজনীতি

শুক্কুর মাহমুদের মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক 

Icon

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১০:৪৯ পিএম

শুক্কুর মাহমুদের মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক 
Swapno

যুগের চিন্তা ২৪ : জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায়  বলেন, শুক্কুর মাহমুদ ন্যায়নিষ্ঠ, ত্যাগী এবং সাহসী শ্রমিক নেতা ছিলেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

প্রতিমন্ত্রী শোকবার্তায়  আরো জানান, শুক্কুর মাহমুদের মৃত্যুতে শ্রমিক সমাজ একজন যোগ্য অভিভাবককে হারালো। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা শুক্কুর মাহমুদ  নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশেনে (বিআইডব্লিউটিসি) চাকুরি করতেন।

 

তিনি প্রায় এক দশক আগে সরকারি চাকুরি থেকে অবসরে যান। বিআইডব্লিউটিসি’র উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর যথেষ্ঠ অবদান রয়েছে। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে  তাঁর অবদান অপরিসীম।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন